স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার বিষয়ে এমএলএস (মেজর লিগ সকার)-এর কিছু নিয়ম আছে। সেই নিয়ম ভাঙার অপরাধে ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসিকে জরিমানা করেছে লিগের শৃঙ্খলা রক্ষা কমিটি। তবে জরিমানের অংকটা গোপন রাখা হয়েছে। অন্য দিকে, বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার ক্যাভান সুলিভানের জন্য এসেছে সুখবর। তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ও সঙ্গে থাকা জরিমানা বাতিল করা হয়েছে।
গত বুধবার চেস্টারে ফিলাডেলফিয়া ইউনিয়নের ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। সেই ম্যাচের শেষ দিকে (১০১ মিনিটের মাথায়) ঘটনার সূত্রপাত। ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেইকেও একই অপরাধে জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় অর্ধে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান দুই দলের ফুটবলাররা। এতে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি।
তবে শুক্রবার স্বাধীন বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে সুলিভানের পক্ষে রায় দেওয়ায় তার লাল কার্ডের শাস্তি ও জরিমানা তুলে নেওয়া হয়েছে। বিচারক প্যানেলে ইউএস সকার, কানাডা সকার এবং পেশাদার রেফারি সংস্থার একজন করে প্রতিনিধি ছিলেন।
শাস্তি উঠে যাওয়ায় সুলিভানের আর অস্টিন এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে কোনো বাধা নেই। এমএলএস-এর নিয়ম অনুযায়ী, প্লে-অফসহ প্রতি মৌসুমে একেকটি ক্লাব সর্বোচ্চ দুটি ভুল আপিল করার সুযোগ পায়। সুলিভানের বিষয়ে আবেদনটি সফল হওয়ায় ফিলাডেলফিয়ার ঝুঁঝিতে সেই দুটি সুযোগই এখনও রয়ে গেল।
গত ২০ আগস্ট ২০২৬ তারিখে এমএলএসে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়ন. ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও শেষ মুহূর্তের মাঠের চরম উত্তেজনা ও খেলোয়াড়দের মধ্যকার হাতাহাতি পুরো ফুটবল বিশ্বের নজর কেড়ে নেয়। ম্যাচের যোগ করা সময়ে যখন বল মাঠের অন্য প্রান্তে ছিল, তখন অফ-দ্য-বল পরিস্থিতিতে ফিলাডেলফিয়ার মিডফিল্ডার কুইন সুলিভানের সঙ্গে মায়ামি অধিনায়ক লিওনেল মেসির তীব্র কথাকাটাকাটি শুরু হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, কুইন সুলিভান মেসির পাশ দিয়ে যাওয়ার সময় আলতো করে বুকে স্পর্শ করেন, যা মেসিকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মেসি আচমকা পেছন থেকে সুলিভানের ঘাড়ের পেছনে একটি চড় মারেন। পেছন থেকে চড় খাওয়ার সঙ্গে সঙ্গে কুইন সুলিভান ঘুরে দাঁড়িয়ে ক্ষিপ্ত হয়ে মেসির দিকে তেড়ে যান. এরপর দুজনে একে অপরের একদম মুখোমুখি হয়ে মাথা ঠেকিয়ে তীব্র বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সূত্র: ডেইলি স্টার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available