আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কী কী কারণে বাতিল হতে পারে, তা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ২২ আগস্ট শনিবার দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এসংক্রান্ত বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available