অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া পবিত্র ওমরাহ সম্পন্ন করেছেন।
২০ আগস্ট বৃহস্পতিবার রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ পালন করেন। এ সময় দেশ ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে সস্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন আসিফ মাহমুদ। ওমরাহ পালনের এ সফরে তার সঙ্গে এনসিপির কয়েকজন নেতাকর্মীও রয়েছেন।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।
ওমরাহ পালন শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এনসিপি নেতৃবৃন্দ। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।
বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। এরপর তার মদীনা মুনাওয়ারা সফরে যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available