আন্তর্জাতিক ডেস্ক: ক্রোয়েশিয়ার উপকূলীয় শহর জাদারের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। ২১ আগস্ট শুক্রবার রাতে দেশটির পাকলেনিৎসা ন্যাশনাল পার্কের পাহাড়ি এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রজাতন্ত্র থেকে আসা উড়োজাহাজটির সঙ্গে শুক্রবার বিকেল ৪টার দিকে রাডার ও যোগাযোগের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ সতর্কতা জারি করে এবং উড়োজাহাজটির সন্ধানে অভিযান শুরু হয়।
পরে জাদার শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে পাকলেনিৎসা ন্যাশনাল পার্কের পাহাড়ি এলাকায় উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।
ক্রোয়েশিয়ার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ক্রোয়েশিয়ান মাউন্টেন রেসকিউ সার্ভিসের সদস্যরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পান। পরে সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয় ও জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শনিবার ভোরে ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত কার্যক্রম চালায় পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available