আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে একযোগে হামলা চালানো হয়েছে।
হুতিদের দাবি, হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। তবে এ দাবির স্বাধীনভাবে কোনো যাচাই করা সম্ভব হয়নি।
বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, দীর্ঘ ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ বজায় রেখেছে। এর জবাব হিসেবে তারা এখন সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন লাগে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সংস্থাটি আক্রান্ত জাহাজটির পরিচয়ও প্রকাশ করেনি।
চলতি সপ্তাহেই হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দেয়। তারা সতর্ক করে জানায়, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available