• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৫:৩০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

২২ জুলাই ২০২৬ রাত ০৮:৩৮:২২

টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একটি মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

২২ জুলাই বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল জজ আদালত পৃথক দুটি মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ এবং দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের সোহরাব হোসেন।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুর উপজেলার খাড়াবাড়ী গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

অন্যদিকে, স্পেশাল জজ আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম ও তাঁর মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেন স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা। রায়ে সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩