• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৩:৫৪ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ কোরিয়ায় গাড়ি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১

২১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০১

দক্ষিণ কোরিয়ায় গাড়ি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

২১ মার্চ শনিবার উদ্ধারকারীরা পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ডেজনে অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পর ধসের ঝুঁকির কারণে শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেননি দমকলকর্মীরা।

Ad
Ad

স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, কারখানায় মজুত থাকা সোডিয়ামের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আগুন লাগার সময় সেখানে প্রায় ১৭০ জন কর্মী উপস্থিত ছিলেন।

Ad

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন এবং আরও ৩৪ জন অপেক্ষাকৃত কম আহত হয়েছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা ক্রেন ব্যবহার করে পানি ছিটান, এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং উদ্ধারকাজে সর্বোচ্চ জনবল ও সরঞ্জাম ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের জন্য উন্নত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে কর্মস্থলে দুর্ঘটনায় ১০ হাজারের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এর আগে ২০২৪ সালে সিউলের দক্ষিণে হোয়াসংয়ের একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন চীনা নাগরিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প
২১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৫৬









Follow Us