• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৯:৫০ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

ঈদের দিন বিয়ের খবর জানালেন নীলাঞ্জনা নীলা

২১ মার্চ ২০২৬ রাত ০৯:০১:৪৩

ঈদের দিন বিয়ের খবর জানালেন নীলাঞ্জনা নীলা

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। পবিত্র ঈদুল ফিতরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিয়ের সুখবর জানিয়েছেন তিনি।

২১ মার্চ শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের দিনের কয়েকটি ছবি প্রকাশ করেন নীলা। সেখানে তিনি জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে কাউসার মাহমুদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ছবির ক্যাপশনে নীলা লেখেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

তিনি আরও জানান, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দুই পরিবারের সম্মতিতে তাদের এই নতুন পথচলা শুরু হয়েছে। সীমিত পরিসরে, ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করেছেন এই নবদম্পতি।

লাক্স তারকা হিসেবে পরিচিতি পাওয়া নীলাঞ্জনা নীলা বড় পর্দায় অভিষেক করেন বদরুল আনাম সৌদ পরিচালিত গহীন বালুচর সিনেমার মাধ্যমে। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে একই পরিচালকের শ্যামা কাব্য চলচ্চিত্র দিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফেরেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
২৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪০:২৩




Follow Us