• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪৫:৩৯ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৭

১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৩:৪০

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন।

৩০ সেপ্টেম্বর বুধবার প্রদেশটির পশ্চিমাঞ্চলে মাসিয়াফ ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, মাসিয়াফ ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় বাসটিকে লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। এতে সাতজন নিহত এবং চারজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

হোমসের স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার বরাতে সানা জানায়, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও বুকে আঘাত রয়েছে। বাসটিতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী ও শ্রমিকরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে। তবে হামলাকারী কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৪:৪১





ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০০