• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০১:৫৫ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

এলজিইডির নির্বাহী প্রকৌশলী পদে নিয়োগ পেলেন আফজাল হোসেন

১ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৯:১০

এলজিইডির নির্বাহী প্রকৌশলী পদে নিয়োগ পেলেন আফজাল হোসেন

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) পদে মো. আফজাল হোসেনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ২৯ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯-এর আওতায় মো. আফজাল হোসেনকে এ নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় তার অব্যবহৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না।

চুক্তিভিত্তিক এ নিয়োগ যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান
১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫২:৪৪




দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৪:৪১