• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০১:৫৭ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৮:০১

বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলার ও এক খুচরা বিক্রেতাকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জব্দ করা সিলিন্ডার সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার বাথুলী ও বারবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। অভিযানকালে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অপরাধে সেলিম এন্টারপ্রাইজ ও আনোয়ার এন্টারপ্রাইজকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাথুলী এলাকার আনোয়ার এন্টারপ্রাইজের গুদামে মজুত রাখা বিপুলসংখ্যক এলপিজি সিলিন্ডারও জব্দ করা হয়। পরে এসব সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকা দরে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

এর আগে একই দিন সচিবালয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মাঠ প্রশাসনকে এলপিজির দাম ও সরবরাহ পরিস্থিতি কঠোরভাবে তদারকির নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, দেশে এলপিজির পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোথাও যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করা না হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, ‘অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির সুনির্দিষ্ট অপরাধে ডিলার ও খুচরা বিক্রেতাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সিলিন্ডারগুলো সরকার নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকা মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।’

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান
১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫২:৪৪




দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৪:৪১