• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৯:৩৭ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানকে শক্তিশালী করতে জনসংখ্যা বৃদ্ধির ওপর জোর মোজতবা খামেনির

২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৫৯

ইরানকে শক্তিশালী করতে জনসংখ্যা বৃদ্ধির ওপর জোর মোজতবা খামেনির
মোজতবা খামেনির ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ইরান গঠন এবং শত্রুদের হুমকি মোকাবিলায় জনসংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তাঁর মতে, জাতীয় সক্ষমতা কাজে লাগানো এবং শত্রুদের হুমকি প্রতিহত করার ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২৪ নভেম্বর মঙ্গলবার প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চতুর্থ ‘জাতীয় তরুণ জনসংখ্যা পুরস্কার’ অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় মোজতবা খামেনি বলেন, জাতীয় শক্তি ও অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো জনসংখ্যা বৃদ্ধি। ইসলামী বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও গত কয়েক দশকে এ বিষয়ে বারবার গুরুত্ব দিয়েছেন।

জাতীয় পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অবহেলার সমালোচনা করে মোজতবা খামেনি বলেন, অতীতে জনসংখ্যার বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। তবে সাম্প্রতিক কিছু পদক্ষেপের ফলে বিষয়টি আরও গভীরভাবে বিবেচনা করার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জনসংখ্যাবিষয়ক নীতিনির্ধারণে পরিবার ও ব্যক্তি—উভয়কেই গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তাঁর মতে, আবাসন এবং বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে পরিবারকে বিবেচনায় নিতে হয়। অন্যদিকে খাদ্য, পোশাক ও স্বাস্থ্যসেবার মতো বিষয় ব্যক্তিকেন্দ্রিক। কাঙ্ক্ষিত জনসংখ্যা অর্জনে উভয় দিকেই সমান মনোযোগ দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনার প্রচেষ্টায় পরিবারব্যবস্থার ভিত্তি শক্তিশালী করা সব সময় গুরুত্বপূর্ণ থাকবে। একই সঙ্গে ব্যক্তির প্রয়োজন ও সংশ্লিষ্ট বিষয়গুলোকেও যথাযথ গুরুত্ব দিতে হবে।

শক্তিশালী ইরান গড়ে তুলতে অল্প বয়সে বিয়ে সহজ করা, ব্যক্তির স্বাস্থ্য নিশ্চিত করা, সন্তান জন্মদানে সহায়তা, পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রসার এবং এসব ক্ষেত্রে সফল দৃষ্টান্ত তুলে ধরার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থায় সাইবার হামলা, তথ্য ফাঁস

বিশেষ করে তরুণ প্রজন্মসহ সমাজের সব স্তরের মানুষের কাছে এসব বিষয় যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন সর্বোচ্চ নেতা।

মোজতবা খামেনি আশা প্রকাশ করেন, অতীতের জনসংখ্যাবিষয়ক নীতির কারণে তৈরি হওয়া ঘাটতি পূরণ এবং তরুণ জনগোষ্ঠী বৃদ্ধির কৌশলগত নীতি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ইরান বর্তমানের সংকটপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময় নিরাপদে অতিক্রম করতে পারবে। এ ক্ষেত্রে পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক দশকে ইরানে জন্মহার ও জনসংখ্যা বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে জনসংখ্যার ভারসাম্য রক্ষা দেশটির নীতিনির্ধারকদের অন্যতম প্রধান অগ্রাধিকারে পরিণত হয়েছে। পরিবারকে সহায়তা এবং সন্তান জন্মদানে উৎসাহিত করতে বিভিন্ন আইন ও প্রণোদনামূলক কর্মসূচিও নিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন

মহাকাশযাত্রায় ইতিহাস গড়লেন পাকিস্তানি নভোচারী

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:০৭


আজ উদাস দিবস
আজ উদাস দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৪০






আজকের রাশিফল (২৫ নভেম্বর)
আজকের রাশিফল (২৫ নভেম্বর)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১২:১৫