আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।
২৭ জুলাই রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে চান। তবে এনবিসিকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প সব ধরনের বিকল্পই খোলা রেখেছেন।
ওয়াল্টজের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসায় ট্রাম্প হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ দাবি প্রত্যাখ্যান করে ওয়াল্টজ বলেন, প্রয়োজনীয় সব ধরনের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র টানা দুই রাত হামলা না চালানোয় ইরানও পাল্টা সামরিক অভিযান আপাতত স্থগিত রেখেছে। তবে আত্মরক্ষার নীতি থেকে তারা সরে আসেনি বলেও জানান তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে ওঠে। এরই মধ্যে হামলা স্থগিতের সিদ্ধান্তে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available