• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৩:২৫ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

গুনে গুনে ঘুস নেওয়া ফরিদপুরের সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

২৭ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৮:১১

গুনে গুনে ঘুস নেওয়া ফরিদপুরের সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুস নেওয়া সেই ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

২৬ জুলাই রোববার রাত ১১টার দিকে তাকে সাময়িভাবে বরখাস্ত করা হয়। এর আগে বিকেলে ঘুস নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ইমরান হোসেন উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

ফরিদপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকাল থেকে ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা অফিস কক্ষে চেয়ারে বসেই একজন সেবাগ্রহীতার নিকট থেকে গুনে গুনে টাকাগুলো নেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন। ওই দৃশ্য গোপনে ধারণের পর ২৬ জুলাই রোববার বিকেলে ঘুস নেওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। টাকা দেওয়া সাতৈর এলাকার বাসিন্দার পরিচয় ভিডিওটিতে অস্পষ্ট হওয়ায় নিশ্চিত হওয়া যায়নি।

দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

এসময় তাকে বলতে শোনা যায়, ‘আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি শুনানি দিবে, ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এ সময় ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।

এ ঘটনার পর ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কার করা হয়। ওই বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬ জুলাই হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বিধি মোতাবেক তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম নিশ্চিত করে বলেন, আমরা ভিডিও ফুটেজ এবং তার প্রিভিয়াস হিস্টরি দেখে আমাদের কাছে সত্যতা প্রতীয়মান হয়েছে। সরকারি যে বিধি আছে, সেই বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামীকাল থেকে তিনি অফিস করতে পারবে না।

আরও পড়ুন

যত আকামকুকাম তার নাম হচ্ছে জামায়াতে ইসলাম: হারুন

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২