• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:২৪:২৮ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

কানাডার ক্যালগারিতে ভারতীয় শিক্ষার্থীদের অনশন

২৫ জুলাই ২০২৬ দুপুর ০১:৪০:০০

কানাডার ক্যালগারিতে ভারতীয় শিক্ষার্থীদের অনশন

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ক্যালগারিতে স্নাতকোত্তর কাজের অনুমতি (পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট-PGWP) প্রত্যাখ্যানের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছেন ভারতীয় শিক্ষার্থীরা। 

২৫ জুলাই শুক্রবার প্ল্যাকার্ড ও পোস্টার হাতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে ক্যালগারির স্যাডলটাউন এলাকায় এ প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের দাবি, তারা কানাডায় বৈধভাবে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং তাই এখানে কাজ করার সুযোগ পাওয়া তাদের ন্যায্য অধিকার। তাদের ভাষ্য, ওয়ার্ক পারমিটের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, দুই বছর পড়াশোনা শেষ করার পর তাদের জানানো হয়েছে যে তাদের ডিপ্লোমা একটি নন-ক্রেডিট প্রোগ্রাম, যা পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য নয়।

তাদের অভিযোগ, ২০২৬ সালের জুন মাসে আইআরসিসির (IRCC) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হয়েছে। তবে দুই বছর আগে ভর্তি হওয়ার সময় তাদের জানানো হয়েছিল যে তাদের প্রোগ্রামটি ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য।

উল্লেখ্য, শিক্ষার্থীদের স্নাতকোত্তর কাজের অনুমতি প্রত্যাখ্যানের বিষয়ে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা যে কোর্সে অধ্যয়ন করেছেন, সেটি পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য নয়। কানাডায় PGWP পাওয়ার যোগ্যতা নির্ভর করে শিক্ষার্থী কোন ধরনের প্রোগ্রামে অধ্যয়ন করেছেন এবং কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন তার ওপর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী
খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী
২৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৩৫



অতিরিক্ত মেদ কমাতে পারে স্মৃতিশক্তি
অতিরিক্ত মেদ কমাতে পারে স্মৃতিশক্তি
২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৩:৫০

গোপনে গোসলের ভিডিও ধারণ, ২ যুবক কারাগারে
গোপনে গোসলের ভিডিও ধারণ, ২ যুবক কারাগারে
২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:৩১:১৮


১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:১৭:২০



Follow Us