• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:১৫:২১ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

ওমান উপকূলে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৩১

ওমান উপকূলে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ওমানের উপকূলে ভারতগামী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এমভি কেপ দাও নামের জাহাজটিতে হামলার পর ১৯ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২৩ সেপ্টেম্বর বুধবার ভারতের উদ্দেশ্যে যাওয়ার সময় ওমানের পূর্ব উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। নিহত নাবিকের নাম সুরজ যাদব। তিনি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা এবং জাহাজে ওয়াইপার হিসেবে কর্মরত ছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, জাহাজে থাকা ১৯ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

ভারতীয় নাবিকদের সংগঠন ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। সংগঠনটির দাবি, একটি জাহাজের বাম পাশের নাবিকদের থাকার অংশে এবং অন্যটি ইঞ্জিন কক্ষের কাছে আঘাত করে।

জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন বলে সংগঠনটি জানিয়েছে। তাদের মধ্যে ২০ জন ভারতীয় ছিলেন। তবে ভারতীয় দূতাবাস ১৯ জন ভারতীয় নাবিকের কথা জানিয়েছে। হামলার পর ওমানের কর্তৃপক্ষ নাবিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

ঘটনার পর বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত।

এদিকে নাবিকদের সংগঠনটি হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত এবং ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:০৬








আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৫৪