• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০২:২৩ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:০৬

৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুই মাদক কারবারি নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দিন (৩৭) এবং বিদ্যুৎপাড়া এলাকার মৃত শাহজাহান আলী ছেলে রাব্বি মিয়া (২৬)।

২৩ সেপ্টেম্বর বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বদিজমাপুর কানিপাড়া এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে মাদক কারবারি রেজাউল করিম রাজু আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৩০ হাজার টাকা এবং ২টি মোটরসাইকেল জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে হেলাল উদ্দিন ও রাব্বি মিয়াকে গ্রেফতার করেন তারা।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ও দুটি মোটর সাইকেলসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:২৬

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০৫



৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:০৬