ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক ঘটনায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় শীতল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার জহির মোল্লার ছেলে।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শীতল মোল্লার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল এলাকায় নমিতা বর (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রাধা বরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নমিতা বর দীর্ঘদিন ধরে পেটের পীড়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা যায়।
খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available