• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫৮:৩৫ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

ড্রোন অনুপ্রবেশের জেরে আফগানিস্তানে ১০ স্থানে হামলা পাকিস্তানের

২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৯:২৫

ড্রোন অনুপ্রবেশের জেরে আফগানিস্তানে ১০ স্থানে হামলা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় ড্রোন প্রবেশের অভিযোগের পর দেশটির ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান।

পাকিস্তানের দাবি, বুধবার আফগান ভূখণ্ড থেকে কয়েকটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করে। এরপর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আফগানিস্তানের ১০টি স্থানে হামলা চালানো হয় বলে জানান আতাউল্লাহ তারার।

তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল ড্রোন সংরক্ষণ ও উৎক্ষেপণে ব্যবহৃত স্থাপনা। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, অভিযানটি সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় এবং হামলাগুলো ছিল ‘সুনির্দিষ্ট ও পরিমিত’।

পাকিস্তান অবশ্য হামলা চালানো ১০টি স্থানের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের কয়েকটি এলাকায় পাকিস্তানি বিমান হামলা হয়েছে বলে স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন।

আতাউল্লাহ তারার আফগান তালেবান সরকারের বিরুদ্ধে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগও করেন। তিনি আফগান ভূখণ্ডে থাকা এসব গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। এর আগে ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলার ঘটনায় ইসলামাবাদ ২৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার দাবি করেছিল। অন্যদিকে আফগান কর্তৃপক্ষ ও জাতিসংঘের সহায়তা মিশন অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছিল।

দুই দেশের মধ্যে সীমান্তপারের সশস্ত্র হামলা, জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি এবং পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৫৪