• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৯:৪৫ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্য দেশগুলোকে সরে যাওয়ার আহ্বান ট্রাম্পের

২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০০:৩৭

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্য দেশগুলোকে সরে যাওয়ার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্য দেশগুলোকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের তীব্র সমালোচনা করে এ আহ্বান জানান তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর সদস্যদের এমন একটি আদালতের বিচারের আওতায় আসতে দেবে না, যেটিকে তিনি যুক্তরাষ্ট্রবিরোধী এবং লোকদেখানো বিচারের আয়োজন করে বলে মনে করেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান’ এবং ‘দুষ্ট গোষ্ঠী’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আইসিসির সদস্য দেশগুলোর উচিত অবিলম্বে আদালতটি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়া।

এর আগে মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তা ও বিচারকদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন আদালটির কার্যক্রমকে কেন্দ্র করে একটি নির্বাহী আদেশ জারি করে এবং এর আওতায় আইসিসির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথ তৈরি করা হয়।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর আরও ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য এসব পদক্ষেপের আওতায় আদালটির সঙ্গে যুক্ত আর্থিক ও বাণিজ্যিক লেনদেনের ওপরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় সংঘটিত কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তের পর আদালত এ সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই আদালটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক
জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:৫৩




আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৯:৫১


ঢাকায় ‘মেড-ইন-পাকিস্তান’ প্রদর্শনী শুরু
ঢাকায় ‘মেড-ইন-পাকিস্তান’ প্রদর্শনী শুরু
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:৪৪