• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৩২:১৯ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি বহাল রাখলেন বার্নহ্যাম

২২ জুলাই ২০২৬ সকাল ১০:৪২:৪৭

ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি বহাল রাখলেন বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি বহাল রেখেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি পূর্ববর্তী সরকারের নীতিই অব্যাহত রাখলেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলোর বরাতে জানানো হয়, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান শুরুর পর যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত শীর্ষ পর্যায়ের বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়। ওই বৈঠকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি মার্কিন বাহিনীর ব্যবহারের অনুমতি বহাল রাখার সিদ্ধান্ত হয়।

সূত্রগুলোর দাবি, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যান্ডি বার্নহ্যামকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি সিদ্ধান্তে সম্মতি দেন। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন।

এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান অভিযানে মার্কিন বাহিনী প্রয়োজন অনুযায়ী এসব ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্কের জন্ম দিতে পারে। বিরোধী দল ও কয়েকটি রাজনৈতিক গোষ্ঠী ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি নিয়ে আপত্তি তুলেছে। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাজ্যকে সংঘাতে আরও সরাসরি সম্পৃক্ত করতে পারে।

অন্যদিকে প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে বার্নহ্যাম হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দুই নেতার আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি জানান, ফোনালাপে জ্বালানি, বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালির নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আবারও বাড়ল স্বর্ণের দাম
আবারও বাড়ল স্বর্ণের দাম
২২ জুলাই ২০২৬ সকাল ১১:৪৬:২৭







Follow Us