• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:১৮:০৯ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

২২ জুলাই ২০২৬ সকাল ১০:৩২:৪৪

নারায়ণগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

২১ জুলাই মঙ্গলবার ভোরে মাসদাইরের বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এদিন সন্ধ্যায় বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং মো. রাকিবুল ইসলাম অপু (২৫)। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে মঙ্গলবার ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মাসদাইরের বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us