আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে মার্কিন নিরাপত্তায় চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ দাবি আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূল্যস্ফীতি, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিচ্ছিলেন।
৩১ জুলাই শুক্রবার আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘নীতি অমান্যকারী’ দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও চারটি ট্যাংকার দ্রুত গতিপথ পরিবর্তন করে ফিরে গেছে বলেও দাবি করা হয়।
আইআরজিসির ভাষ্য, জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তায় একটি ‘অঘোষিত রুট’ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
অন্যদিকে, এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
দুই সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌচলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এর আগে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে বৃহস্পতিবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available