• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৪০:২১ (01-Aug-2026)
  • - ৩৩° সে:

পাটওয়ারীর ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার: রাশেদ খান

১ আগস্ট ২০২৬ সকাল ১০:৪২:৫০

পাটওয়ারীর ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার: রাশেদ খান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। ১ আগস্ট শনিবার সকালে ফেসবুক পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দিয়েছেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে তাকে কমিটমেন্ট দিয়েছিলেন যে, তিনি আর কখনো প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার এবং মন্ত্রীদের নিয়ে কোনো বাজে কথা বলবেন না। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তিনি গতকাল প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য ভাষায় কথা বলেছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী অনুতপ্ত হয়ে ফোন করে তার অনুভুতি ব্যক্ত করেছিলেন, সেকারণেই ভেবেছিলাম, মানুষ মাত্রই ভুল করে, তাই তার ভুলের মার্জনা করা উচিত। তবে সাম্প্রতিক মন্তব্যের পর তার সেই ধারণা বদলে গেছে।

রাশেদ খান তার পোস্টে স্পষ্ট ভাষায় লিখেছেন যে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার।

এনসিপি তাকে সামনে রেখে রাজনীতি করতে চাইলে ভুল করবে বলে মন্তব্য করেন রাশেদ খান বলেন, যার নিজের ওপর নিজের ব্যালেন্স বা নিয়ন্ত্রণ নেই, সে রাজনীতির মতো কঠিন খেলায় কীভাবে ভারসাম্য বজায় রাখবে?

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
১ আগস্ট ২০২৬ সকাল ১১:২৭:২৩

চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
১ আগস্ট ২০২৬ সকাল ১১:১১:৫৮