• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫০:৩৮ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে প্রস্তুত হচ্ছে কানাডা

৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৬:৪৫

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে প্রস্তুত হচ্ছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডায় সামরিক হামলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য সব ঝুঁকি বিবেচনায় নেওয়া সরকারের দায়িত্ব।

‘নিউইয়র্ক টাইমস’-কে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া মূলত ঝুঁকি ব্যবস্থাপনার অংশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার কথা বলেছেন। পাশাপাশি তাঁর শুল্কনীতিও দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে। যদিও ২০২৫ সালে ট্রাম্প বলেছিলেন, কানাডার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নেই বললেই চলে; বরং রাজনৈতিক লক্ষ্য অর্জনে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন তিনি।

সামরিক বিশেষজ্ঞরাও মনে করেন, যুক্তরাষ্ট্রের কানাডা আক্রমণের সম্ভাবনা খুবই কম। দুই দেশ ন্যাটোর সদস্য এবং উত্তর আমেরিকার আকাশ ও আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে। গোয়েন্দা তথ্য বিনিময়সহ বিভিন্ন সামরিক কার্যক্রমেও রয়েছে তাদের দীর্ঘদিনের অংশীদারত্ব।

তবে কানাডার সামরিক পরিকল্পনায় সম্ভাব্য মার্কিন আগ্রাসনকে বিবেচনায় নেওয়া হয়েছে। কানাডার সামরিক বাহিনীর একটি মডেল অনুযায়ী, যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের তুলনামূলক বড় সামরিক সক্ষমতার কারণে প্রথম পর্যায়ে কানাডার গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলো দ্রুত দখলের ঝুঁকি রয়েছে। সে ক্ষেত্রে কানাডার বাহিনীকে দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক যুদ্ধকৌশলে যেতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের জন্যও এমন যুদ্ধ সহজ হবে না। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক রয়েছে। ফলে কানাডার বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক পর্যায়ে বড় ধরনের বিরোধিতার মুখে পড়তে হতে পারে।

কানাডার সামরিক পরিকল্পনায় এখন দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর আকার বাড়ানো এবং নাগরিকদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা বাস্তবে অত্যন্ত কম হলেও কানাডা যে এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, তা দুই দেশের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে নতুন ধরনের অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৩:০৮





দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২১:৩৩