• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১১:০০ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু

৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:১৮

ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি প্রজাতন্ত্র শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা শুরুর পর ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, ইরান এখন আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে। দেশটির সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করা এবং দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জন এখন আর অসম্ভব নয়; বরং তা অনেকটাই হাতের নাগালে চলে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরে ইরানের সরকারকে ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে আসছেন নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। পরে এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক হামলা চালানোর পাশাপাশি দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি জর্ডান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলেও হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত ইসরায়েলে হামলা চালায়নি ইরান।

ইরানের ইসরায়েলে হামলা না করার বিষয়টি কাকতালীয় নয় বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তারা সবাইকে আক্রমণ করছে, কিন্তু আমাদের নয়। তারা আমাদের শক্তি, অস্ত্রের সক্ষমতা এবং আমাদের দৃঢ়তা সম্পর্কে জানে।’

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৩০

ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:১৮


যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:০১