• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:০৩:০৮ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০১:৫৭

ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট: ফেনীর ছাগলনাইয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিকেলের সঙ্গে বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: বাংলানিউজ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ জাতীয় বন্যপ্রাণী দিবস
আজ জাতীয় বন্যপ্রাণী দিবস
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৫৭







চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৩০