• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৯:০৬ (19-Aug-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৯ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৬:৪১

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির জ্যেষ্ঠ কৌঁসুলি আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ১৮ আগস্ট মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, আকানে ও সেয়ে এমন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন, যার মাধ্যমে আইসিসি এমন দেশগুলোর কর্মকর্তাদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের উদ্যোগ নিয়েছে, যেসব দেশ আদালটির এখতিয়ার মেনে নেয়নি।

রুবিও জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অবরুদ্ধ হবে এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না।

আইসিসির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান চাপের অংশ হিসেবেই সর্বশেষ এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে আইসিসির সাবেক প্রধান কৌঁসুলি করিম খানসহ আদালটির কয়েকজন বিচারক ও কর্মকর্তার ওপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালটির সঙ্গে ওয়াশিংটনের বিরোধ আরও তীব্র হয়। সেয়ে ওই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া কৌঁসুলি দলের সদস্য ছিলেন।

মার্কিন প্রশাসনের অভিযোগ, আইসিসি এমন দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধেও এখতিয়ার প্রয়োগের চেষ্টা করছে, যারা আদালতটির সদস্য নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশই আইসিসির সদস্য নয়।

তবে আইসিসি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। আদালত বলেছে, বিচারিক দায়িত্ব পালনের কারণে কর্মকর্তাদের হুমকি দেওয়া হলে তা আন্তর্জাতিক আইনব্যবস্থার জন্যই ঝুঁকি তৈরি করে। নেদারল্যান্ডসও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আপত্তি জানিয়েছে এবং আইসিসির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এর আগেও আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, নিষেধাজ্ঞার কারণে আদালতের বিচারিক কার্যক্রম বা আইনের ব্যাখ্যায় কোনো পরিবর্তন আসবে না।

সর্বশেষ নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসির পক্ষ থেকে বিস্তারিত নতুন কোনো বিবৃতি না এলেও আদালত আগের মতোই স্বাধীনভাবে দায়িত্ব পালনের অবস্থান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি
১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৫:০২

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল
১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:২৫