• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৪৩:৪৯ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

লেবাননে ৫ মাসে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ৩৩৫ জন

৮ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৫:৩৬

লেবাননে ৫ মাসে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ৩৩৫ জন

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৩৫ জন নিহত এবং ১২ হাজার ২৭৩ জন আহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর চার দিন পর লেবাননে ইসরায়েলি হামলা শুরু হয়। এরপর থেকে দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে বিভিন্ন গ্রামেও নিয়মিত হামলা চালানো হচ্ছে। তবে দুই দেশের চলমান আলোচনায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়নি।

৭ আগস্ট শুক্রবার লেবাননের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণে সেনা পাঠাতে পারে—এমন কয়েকটি দেশের একটি তালিকা তৈরিতে লেবানন ও ইসরায়েল সম্মত হয়েছে। পরে ওই তালিকা থেকে চূড়ান্ত দেশগুলো নির্বাচন করবে যুক্তরাষ্ট্র।

সূত্র: মিডল ইস্ট আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
৮ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৭:০২