• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৭:৪৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে উপজেলার সিংড়া শোলপুর এলাকার বড়কূলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৩০), একই গ্রামের ওসিকুর ফকির (৩০) ও ফেরদৌস শেখ (৪০)।স্থানীয়রা জানান, সেহরির পর ওই এলাকার খয়ের মোল্লার লোকজন খলিল শেখের লোকজনের ওপর আক্রমণ চালায়। এ ঘটনায় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ ও তাদের পক্ষের প্রতিবেশী ফেরদৌস মারা যান।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসি মিয়া নামে আরও একজন মারা গেছেন।নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।এদিকে ঘটনার পর নড়াইল জেলা পুলিশ সুপার আল মামুন সিকদার ও সেনাবাহিনী ঘটনাস্থল পৌঁছায়। এ নিয়ে বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।