• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১৫:৫৫ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

দিল্লিতে ব্রিকস সম্মেলনের হোটেলে পাওয়া গেল পচা খাবার-তেলাপোকা

২৭ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৯:৫৩

দিল্লিতে ব্রিকস সম্মেলনের হোটেলে পাওয়া গেল পচা খাবার-তেলাপোকা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লির অ্যারোসিটিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের অতিথিদের জন্য নির্ধারিত দুটি পাঁচতারকা হোটেলে গুরুতর খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। পরিদর্শনের পর হোটেল দুটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।

২৬ আগস্ট বুধবার পরিচালিত পরিদর্শনে আন্দাজ দিল্লি হোটেল থেকে ৮৭ কেজি মেয়াদোত্তীর্ণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়। অন্যদিকে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে তেলাপোকা ও ফল-মাছির সক্রিয় উপদ্রবসহ স্বাস্থ্যবিধির গুরুতর ঘাটতি শনাক্ত করা হয়।

হোটেল দুটি আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইটে অতিথিদের আবাসন ও অনুষ্ঠানস্থল হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দাজ দিল্লির কনফেকশনারি বিভাগে মেয়াদোত্তীর্ণ ৮৭ কেজি মিষ্টি পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত পাউরুটি, মেয়াদ শেষ হওয়া কেকের বেস এবং পেস্ট্রি বিভাগে মাছি ও তেলাপোকার উপস্থিতি শনাক্ত করেন পরিদর্শকরা।

হোটেলটির রান্নাঘরে নিরামিষ ও আমিষ খাবার আলাদা রাখার ক্ষেত্রেও অনিয়ম পাওয়া যায়। উভয় ধরনের খাবার কাটার বোর্ড একই পানির পাত্রে ডুবিয়ে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে।

অন্যদিকে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্র্যান্ডের অধীনে খুচরা কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। হোটেলে ব্যবহৃত পনির, খোয়া ও ছানাসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদকের ঠিকানা অনুপস্থিত ছিল অথবা লাইসেন্স নম্বর ভুলভাবে ছাপা ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানের মূল লাইসেন্সও দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি।

পরিদর্শনে হোটেলটির বিভিন্ন অংশে তেলাপোকা ও ফল-মাছির সক্রিয় উপদ্রব, অপরিষ্কার খাদ্য স্পর্শকারী পৃষ্ঠ এবং ঠিকমতো না ধোয়া রান্নার পাত্র পাওয়া যায়। পানিতে দৃশ্যমান ময়লার কণাও শনাক্ত করা হয়েছে।

তদন্তে ছত্রাক আক্রান্ত আপেল ও পচা টমেটোর মতো নষ্ট উপকরণ খাবার তৈরিতে ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। খাবার ঢাকনাবিহীনভাবে ও ক্ষতিগ্রস্ত পাত্রে সংরক্ষণ করা হচ্ছিল। একই সঙ্গে আমিষ ও নিরামিষ খাবার যথাযথভাবে আলাদা না করা এবং সংরক্ষণের তাপমাত্রা নিয়ন্ত্রণে ঘাটতির কারণে খাদ্যে পারস্পরিক দূষণের ঝুঁকি তৈরি হয়েছিল।

এফএসএসএআই জানিয়েছে, সংগৃহীত নমুনার পরীক্ষার ফলাফল এবং হোটেলগুলোর সংশোধনমূলক পদক্ষেপ পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
২৭ আগস্ট ২০২৬ সকাল ১১:৪২:২৪