• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৬:৫৮ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন

২৭ আগস্ট ২০২৬ সকাল ১১:৪২:২৪

প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
“ছবি: সংগৃহীত”

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ২৭ আগস্ট বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ী এলাকার একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের আরও ১২টি গোডাউনে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর আশপাশের গুদামগুলোয় থাকা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য দাহ্য মালামালের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। একই সঙ্গে আগুন লাগার সুনির্দিষ্ট কারণও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: কাল বেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
২৭ আগস্ট ২০২৬ সকাল ১১:৪২:২৪