• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৫১:০২ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলি সেনা সদস্যের বিরুদ্ধে যিশুর মূর্তি ভাঙচুরের অভিযোগ, তদন্তের আশ্বাস

২০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৬:৩৭

ইসরায়েলি সেনা সদস্যের বিরুদ্ধে যিশুর মূর্তি ভাঙচুরের অভিযোগ, তদন্তের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি দৈনিক হারেৎজ ১৯ এপ্রিল রোববার এক প্রতিবেদনে জানায়, দেইর সিরিয়ান এলাকায় এক সেনাকে যিশুর একটি মূর্তি ভাঙতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই সেনাকে মূর্তিটি ক্ষতিগ্রস্ত করতে দেখা যায়। তবে ঘটনাটির সুনির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Ad
Ad

এছাড়া একটি স্থিরচিত্রেও দেখা যায়, একজন সেনা জ্যাকহ্যামার দিয়ে মূর্তির মাথা ভেঙে ফেলছে। ভিডিও ও ছবিটি দ্রুত ভাইরাল হলে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইভানজেলিকাল খ্রিস্টানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়—যারা সাধারণত ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

Ad

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এ ধরনের আচরণ তাদের নীতিমালা ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা জানিয়েছে, ঘটনাটি ‘গভীরভাবে ও পূর্ণাঙ্গভাবে’ তদন্ত করা হবে এবং ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত সেনার পরিচয় বা সম্ভাব্য শাস্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

পরবর্তীতে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মূর্তিটি লেবাননের ডেবেল গ্রামে অবস্থিত। তবে সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮










Follow Us