• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১৩:৩২ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘প্রলয়ংকরী যুদ্ধের’ জন্যও প্রস্তুত ইরান

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৯:৩৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘প্রলয়ংকরী যুদ্ধের’ জন্যও প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলেও ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে চায় তেহরান।

২৭ সেপ্টেম্বর রোববার যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, নতুন করে আগ্রাসন হলে ইরান দৃঢ়ভাবে তা মোকাবিলা করবে। পরিস্থিতি ‘প্রলয়ংকরী যুদ্ধের’ দিকে গেলেও ইরান পিছু হটবে না। তবে কূটনীতির সুযোগও নষ্ট করতে চায় না দেশটি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি প্রস্তাব পাঠায় ইরান। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র সামরিক অবরোধ তুলে নিলে এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি আলোচনা শুরুর কথা বলা হয়।

ইরানের পক্ষ থেকে তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধবিরতির মতো বিষয়গুলোও আলোচনায় তোলা হয়েছে। আরাগচি দাবি করেছেন, এসব শর্ত নতুন নয়; জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার সঙ্গেও এগুলোর মিল রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রস্তাবটিকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন।

এর পরও আরাগচি বলেন, ইরান কূটনীতির কোনো সুযোগ নষ্ট করতে চায় না। তার ভাষ্য, শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকলে তা কাজে লাগানো উচিত। তিনি বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের হাতে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ হিসেবে দেশটির পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালি নিয়ে দুই পক্ষের অবস্থানগত পার্থক্যের কথা উঠে এসেছে।

এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তেহরানের কাছ থেকে ছাড় প্রয়োজন। অন্যদিকে ইরান বলছে, তারা কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে যাবে না।

সূত্র: এনবিসি নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:১৩




রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:০০

মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৪:১০


দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৪