• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ সকাল ১০:১১:৪৫ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা

১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৯:২৫

ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে ইসরায়েল নয়, বরং ইরানই ‘প্রধান শত্রু’ বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দুবাই প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, আরব বিশ্বের অনেক সমাজে ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখা হলেও উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন।

Ad
Ad

গারগাশ বলেন, ইরান উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর বহুবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ কারণে দেশটি সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়েছে এবং ইরানকেই তারা প্রধান হুমকি হিসেবে বিবেচনা করছে।

Ad

তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা নিয়ে আমিরাতের গভীর উদ্বেগ রয়েছে। তার মতে, তেহরান যেমন যুদ্ধের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চয়তা চায়, তেমনি আমিরাতও ভবিষ্যতে এ ধরনের হামলা আর না হওয়ার নিশ্চয়তা প্রত্যাশা করে।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




২৬ জনের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
২৬ জনের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০২:৩৫








Follow Us