• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:১৮:৪৭ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে একাধিকবার হামলা করেছে ইসরায়েল

১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১১:০২

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে একাধিকবার হামলা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল একাধিকবার তা লঙ্ঘন করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে ১৭ এপ্রিল শুক্রবার এ তথ্য জানানো হয়।

দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে একাধিক হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণের ঘটনাও ঘটছে।

Ad
Ad

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেবাননের সেনাবাহিনী নাগরিকদের সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণাঞ্চলের গ্রাম ও শহরে ফিরে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

Ad

এর আগে, সব ধরনের সংঘাত পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছিল সেনাবাহিনী।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, ১৬ এপ্রিল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা) থেকে যুদ্ধবিরতিটি কার্যকর হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


২৬ জনের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
২৬ জনের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০২:৩৫










Follow Us