• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩২:২৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক: ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের সংসদকক্ষে বেলা দুইটায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।মোট ৩৪৯ জন ভোটার ভোট দেবেন।নির্বাচনে প্রার্থী দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।