• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৬:২৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার যে ব্যাখ্যা দিল পাকিস্তান

২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৫:২৫

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার যে ব্যাখ্যা দিল পাকিস্তান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়নি। কেন বাংলাদেশের ওই বিমানটিকে উড়তে দেওয়া হয়নি, এবার সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের দাবি, আকাশসীমা বন্ধের বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। বরং ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের অনুমতির সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন

ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরি, আহত ৩২

হাইকমিশন জানায়, রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো যে বিষয়টির কথা বলছে, সেটি মূলত ফ্লাইটের রুট নির্ধারণ ও আকাশসীমার অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট বিমান চলাচল ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।

পাকিস্তান বলেছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত এবং এমন কোনো প্রতিবেদন বা বয়ানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। তখন পাকিস্তান কেন অনুমতি দেয়নি, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

আরও পড়ুন

২৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেল বিশ্বের বৃহত্তম রকেট

রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট রুটে সাধারণত একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়। পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, অক্টোবর থেকে আবার ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে এবং বছরের শেষ নাগাদ চালানগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীতে বহুতল ভবনে আগুন
১৫ নভেম্বর ২০২৬ রাত ০২:০৮:২৫

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪