• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৩:৫১ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা শহরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক

১৪ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:০৫

ঢাকা শহরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক: ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত তাদের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।

১৪ নভেম্বর শনিবার রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষ্যে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

আজ শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

​ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা সিটি করপোরেশনকে জনগণের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি। একই সঙ্গে জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যেই প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, বেইলি রোডের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ রাস্তা হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তী সময়ে এর পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে, কোথাও কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না। স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলাদা একটি দিন কর্মসূচি পালন করা হবে। ওই এলাকায় গাছ লাগানো এবং ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে।

​তিনি বলেন, ঢাকা শহর পরিচ্ছন্ন না থাকলে মশার উপদ্রব ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করা যাবে না। একইভাবে বায়ুদূষণ থেকেও ঢাকাকে রক্ষা করা কঠিন হবে। সুস্থভাবে বেঁচে থাকতে হলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও দূষণমুক্ত রাখার বিকল্প নেই।

আরও পড়ুন

মিল্টন-জাহাঙ্গীরকে শুভেচ্ছা জানিয়ে তারেকের নেতৃত্বে আনন্দ মিছিল

​নগরবাসীর সহযোগিতা চেয়ে আবদুস সালাম বলেন, কেউ যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে। দোকান পরিষ্কার করে সেই ময়লা রাস্তায় ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কিনা এবং সিটি করপোরেশন যথাযথভাবে আবর্জনা পরিষ্কার করছে কিনা, তা নজরদারি করতে হবে। কোথাও মশার উপদ্রব দেখা দিলে মশার ওষুধ ছিটানো হচ্ছে কিনা, সেটাও সিটি করপোরেশনকে জানাতে হবে। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে।

​তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ঢাকা শহর একদিন সুন্দর ও শান্তির শহর হবে। এটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের রাজধানী হিসেবে বিশ্বে একটি সুন্দর নগরী হিসেবে পরিচিতি পাবে।

আরও পড়ুন

রাজধানীতে জিপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

​এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৪