অনলাইন ডেস্ক: রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৪ নভেম্বর শনিবার রাত সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১১টা ২৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available