• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১৫:৩৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ

১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭

যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য থেকে বেড় হয়ে যাওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতৃত্ব। এ নিয়ে আজ ১৪ সেপ্টেম্বর সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে নজিরবিহীন বৈঠকে বসছেন তিন দেশের ফার্স্ট মিনিস্টার।

ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বৈঠকে তিন নেতা একটি যৌথ ঘোষণায় সই করতে পারেন। এতে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এবং স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের দাবির বিষয়টি তুলে ধরা হতে পারে। কার্ডিফ বে-এর তীরে একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

বৈঠকে তিন ফার্স্ট মিনিস্টারের পাশাপাশি আয়ারল্যান্ডের বিরোধী দলের নেতা ও সিন ফেইনের সভাপতি মেরি লু ম্যাকডোনাল্ডও উপস্থিত থাকবেন।

স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে এবারই প্রথম তিনটি স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্বে স্বাধীনতাপন্থি দল রয়েছে।

স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা জন সুইনি ফার্স্ট মিনিস্টারের দায়িত্বে আছেন। ওয়েলসে গত মে মাসের নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের পরাজয়ের পর সবচেয়ে বড় দল হয়েছে প্লেইড কামরু। দলটির নেতা রুন আপ আইওয়ার্থ ওয়েলসের ফার্স্ট মিনিস্টার হয়েছেন।

অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ডে ২০২২ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল সিন ফেইন। তবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির বয়কটের কারণে মিশেল ও’নিল ২০২৪ সাল পর্যন্ত ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব নিতে পারেননি।

আগামী বছরের নির্বাচনে সিন ফেইন আবারও নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষমতায় থাকবে বলে রাজনৈতিক মহলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি বলেছেন, তিন দেশেই স্বাধীনতাপন্থি নেতৃত্বের উপস্থিতি প্রমাণ করে যে বর্তমান সাংবিধানিক ব্যবস্থা আর টেকসই নয়। ওয়েস্টমিনস্টারকে যুক্তরাজ্য-পরবর্তী সম্ভাব্য ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সুইনি আরও বলেছেন, সাংবিধানিক পরিবর্তনের পক্ষে গতি এখন অস্বীকার করার মতো নয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সমালোচনা করে তিনি এমনও মন্তব্য করেছেন যে, ইতিহাসে বার্নহাম হয়তো যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত হতে পারেন।

কার্ডিফের বৈঠককে স্বাধীনতার পথে একটি ‘নতুন শুরু’ হিসেবে দেখছেন সুইনি।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭




এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:১৩