• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৬:৫২ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজ নিখোঁজ

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪১:১০

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে যাওয়া একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়ে গেছে। জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন। জাহাজটি জাভা সাগরে চলাচল করছিল। এ সময় এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এখন জাহাজটিকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারীরা।

দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে তারা।

আরও পড়ুন

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রাথমিক তথ্যে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্নের আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগর। এ সময় জাহাজটি বানজারমাসিন থেকে ১৪৮ কিলোমিটার দূরে ছিল।

জাহাজটি কী ডুবে গেছে নাকি অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়েছে সেটি এখনো জানা যায়নি। ফলে কোনো হতাহতের খবরও এখনো জানা যায়নি।

বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশন্স প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাহাজটিকে খুঁজে বের করতে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র সরবরাহ রাশিয়ার, ফাঁস নথিতে তথ্য

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাহাজটি পাড়ি দেওয়ার জন্য উত্তাল সমুদ্রের কবলে পড়ে। এরপর থেকে এটি নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৪৫


বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:০৯

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৫০