• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৪৯:২৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:০৪

নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘অবিলম্বে’ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৯ সেপ্টেম্বর বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না। দেশটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে একই সময়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা গোপন বৈঠকে সতর্ক করেছেন যে ইরানের সঙ্গে চলমান সংঘাত তার বর্তমান মেয়াদের বাকি দুই বছর পর্যন্ত গড়াতে পারে।

এদিকে বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নিং বোর্ড ইরানের বিরুদ্ধে পরমাণু সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। প্রস্তাবটির পক্ষে ২৩টি ভোট পড়ে। রাশিয়া, চীন ও নাইজার এর বিপক্ষে ভোট দেয়।

আইএইএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, মার্কিন চাপের মুখে এটি নেওয়া হয়েছে এবং এর কোনো ভিত্তি নেই।

অন্যদিকে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের পরিদর্শনের সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের শাসনব্যবস্থা ধ্বংসের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনী পাঁচটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করার পর সংঘাত আরও তীব্র হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করা হলে ইরানকে আরও ট্যাঙ্কার হারাতে হবে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নৌ চলাচল কার্যত স্থবির করে দিয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে অনুমতি ও ফি দেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করেছে তেহরান।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:০৪




জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল
জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:৩৪


মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৪:২৩



নতুন দায়িত্বে হুইপ দুলু
নতুন দায়িত্বে হুইপ দুলু
৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৬:৪৪