• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ রাত ১১:২৫:২৮ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

মেঘমল্লার বসু লাইফ সাপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৪:২৩

মেঘমল্লার বসু লাইফ সাপোর্ট

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মঙ্গলবার বিকেল থেকে তার অবস্থা বেশি খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। বুধবার সন্ধ্যার দিকে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিতজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

জানা গেছে, বিষক্রিয়ার আশঙ্কায় হাসপাতালে নেয়ার পরপরই তার পাকস্থলী ওয়াশ করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেঘমল্লার বসু লাইফ সাপোর্ট
মেঘমল্লার বসু লাইফ সাপোর্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৪:২৩



নতুন দায়িত্বে হুইপ দুলু
নতুন দায়িত্বে হুইপ দুলু
৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৬:৪৪