• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:০২:২৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৫:০৮

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

৫ সেপ্টেম্বর শনিবার হামেদান-সানান্দাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে হতাহতদের সংখ্যা ১০ জন বলে জানা গেছে।

এ সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন নয়।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

দুর্বল সড়কব্যবস্থা, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ২০১৮ সালেও সানান্দাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের দুরবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউন’র এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮ লাখ মানুষ আহত হয়।

আরও পড়ুন

দীপাবলির পর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে দিল্লি

তথ্যসূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯