• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩৮:৪০ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না: ডোনাল্ড ট্রাম্প

৩১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫১:২৩

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলে আবারও নিজের অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। আর তারা পারমাণবিক অস্ত্র পাবে না।’

এসময় ইরানের নেতৃত্বকে ‘অত্যন্ত সহিংস ও দুষ্ট প্রকৃতির মানুষ’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারলে তা ব্যবহার করত। তার ভাষ্য, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ‘মূলত ধ্বংস হয়ে যেত’। একই সঙ্গে ইসরায়েল ধ্বংস হয়ে যেত এবং এরপর যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপও হামলার লক্ষ্য হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ পরিস্থিতিতে দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে সেই উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পে স্কেল মন্ত্রিসভায় উঠছে আজ
পে স্কেল মন্ত্রিসভায় উঠছে আজ
৩১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৩:৪৪