আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার যুক্তরাজ্যে বিক্ষোভ হয়েছে। জ্ঞানেশ কুমারকে বহাল রাখার দাবিতে একই স্থানে পাল্টা বিক্ষোভও হয়।
১৭ অক্টোবর শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে বিক্ষোভটি হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে, শুক্রবার লন্ডনে যান জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। বিক্ষোভে অংশ নিতে ভারতীয়দের আহ্বান জানান তিনি। শনিবার বিক্ষোভে অংশ নিয়ে ধ্রুব রাঠি ভাষণ দেন।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, লন্ডনের পার্লামেন্ট চত্বরে ককরোচ জনতা পার্টির সমর্থকরা জড়ো হন। এ সময় তাদের পতাকা ও পোস্টার হাতে স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: সৌদি জোটের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত
‘স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম’ এক এক্স বার্তায় জানায়, তাদের সংগঠনের সদস্যরা ভারতীয় হাইকমিশনের বাইরে জড়ো হন এবং সেখানে ‘লন্ডন ভারতের পাশে আছে!’ বলে বার্তা দেন। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
এই বিক্ষোভের রেশ আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডনে বসবাসরত ভারতীয় প্রবাসীদের একটি অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে পাল্টা বিক্ষোভ করেন। কংগ্রেস-সমর্থিত ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)’ এবং সমমনা অন্যান্য গোষ্ঠীর পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনের বাইরে যে বিক্ষোভ আয়োজন করা হয়েছিল, তার বিপরীতেই এই পাল্টা কর্মসূচি পালন করা হয়।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available