• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০২:১৮ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধে নিহত ১৮ মার্কিন সেনা, আহত ৭৫৭

২১ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৯:১৪

ইরান যুদ্ধে নিহত ১৮ মার্কিন সেনা, আহত ৭৫৭

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) ডেটাবেসের সর্বশেষ হালনাগাদে এ তথ্য জানা গেছে।

ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) ‘ওভারসিজ অপারেশনস’ ও ‘অপারেশন এপিক ফিউরি’—এই দুই হিসাব একত্র করলে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫৭ জন।

সম্প্রতি প্রতিরক্ষা দপ্তর ডিসিএএসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি বিভাগ যুক্ত করে। সেখানে মূলত গত ৭ জুলাই থেকে নিহত ও আহত মার্কিন সেনাদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

তবে পেন্টাগন এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এসব হতাহতের ঘটনা ঠিক কোন সংঘাতে বা কীভাবে ঘটেছে, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

ইরানের ধারাবাহিক হামলার মধ্যেও ডিসিএএসে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা কমে যাওয়ার তথ্য প্রকাশ পাওয়ায় এর আগে গণমাধ্যম ও আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল পেন্টাগন। এর পরিপ্রেক্ষিতেই বুধবার ডেটাবেসে নতুন করে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
২১ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৪:১০