• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:১৪:৪২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

১১ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫৭:৩০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

১০ আগস্ট সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।

তিনি আরও বলেন, আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪