• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৪২:৩৮ (31-Jul-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েল সেনা প্রত্যাহার না করা পর্যন্ত নিরস্ত্রীকরণ নয়: হামাস

৩১ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৭:৫৫

ইসরায়েল সেনা প্রত্যাহার না করা পর্যন্ত নিরস্ত্রীকরণ নয়: হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না বলে জানিয়েছে হামাস। সংগঠনটির দাবি, নিরস্ত্রীকরণের বিষয়টি গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

আজ ৩১ জুলাই শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা ও আলোচক দলের সদস্য গাজি হামাদ এ কথা বলেন।

তিনি জানান, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। এটি ফিলিস্তিনিদের একটি জাতীয় কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে। চুক্তি অনুযায়ী ইসরায়েল আগে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও নিরস্ত্রীকরণে কোনো পদক্ষেপ নেবে না।

গাজি হামাদ বলেন, চলমান আলোচনা কঠিন ও জটিল হলেও ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করে সর্বোত্তম সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে হামাস। এ সময় মধ্যস্থতাকারী হিসেবে মিশর, কাতার ও তুরস্কের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে একটি সমঝোতা হয়েছে। তবে হামাসের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহারই নিরস্ত্রীকরণের পূর্বশর্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেনজীরকে দেশে ফেরাতে কতদিন লাগতে পারে?
বেনজীরকে দেশে ফেরাতে কতদিন লাগতে পারে?
৩১ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৯:৫৯







Follow Us